ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই: আইজিপি
নিজস্ব প্রতিবেদক: বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল অপরাধের ধরন, বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ফিশিং, অনলাইন জুয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর মতো অপরাধ এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় আধুনিক প্রযুক্তির সঙ্গে সবসময় নিজেদের হালনাগাদ রাখতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড মাঠে ৪২তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল ফরেনসিকসহ আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন বর্তমান সময়ের অপরিহার্য প্রয়োজন। প্রযুক্তিনির্ভর অপরাধ প্রতিরোধে দক্ষতা বাড়ানোর ওপর তিনি প্রশিক্ষণার্থীদের গুরুত্বারোপ করেন।
এর আগে তিনি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজে ১৯ জন নারী ও ৪৮১ জন পুরুষসহ মোট ৫০০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন।
প্যারেড পরিদর্শন শেষে আইজিপি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি জি এম আজিজুর রহমান।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে তারা মামলার তদন্ত, আইনশৃঙ্খলা রক্ষা এবং সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন। তিনি আশা প্রকাশ করেন, দায়িত্ব পালনে তারা আপসহীন, মার্জিত ও সৃজনশীল মনোভাবের পরিচয় দেবেন এবং নিরপরাধ, বিপন্ন ও অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তিনি আরও বলেন, প্রশিক্ষণার্থীদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা রাখতে হবে।
এক বছর মেয়াদি এই প্রশিক্ষণে বেস্ট ক্যাডেট হিসেবে শাহরিয়ার হাসান সিজান, বেস্ট একাডেমিক হিসেবে সাইফুল ইসলাম, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ ক্যাডেট হিসেবে তৌকির আহমেদ, বেস্ট সুইমার হিসেবে আশরাফুল ইসলাম এবং বেস্ট শুটার হিসেবে কামরান শেখ পুরস্কার অর্জন করেন।
সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, ৪২তম ক্যাডেট এসআই ব্যাচে মোট ৫০০ জন এসআই প্রশিক্ষণ গ্রহণ করেন। তারা ২০২৫ সালে সারদায় মৌলিক প্রশিক্ষণ শুরু করেন। প্রশিক্ষণ সমাপনের পর এখন তারা বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দুই বছরের বাস্তব প্রশিক্ষণের জন্য পদায়িত হবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত