ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আবারও বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা, সমর্থকদের আবেগঘন বার্তা মেসির
স্পোর্টস ডেস্ক: সাড়ে তিন বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী রোববার স্পেনের বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে লিওনেল মেসির দল। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে হারের পর মেসি বলেছিলেন, ‘আশা হারাবেন না, এই দল আপনাকে কখনো হতাশ করবে না।’ ইংল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করে সেই কথাই আবারও স্মরণ করিয়ে দেন তিনি।
মেসি বলেন, ‘সমর্থকদের বলছি, কাতারে যা বলেছিলাম, সেটাই আবার বলছি। এটা উপভোগ করুন। এই দল কখনও আপনাদের হতাশ করবে না।’
চলতি বিশ্বকাপে ফাইনালে ওঠার অনুভূতি জানিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এই বিশ্বকাপটা একদম পাগলাটে গেছে। আরেকটা বিশ্বকাপ ফাইনালে ওঠাটা অবিশ্বাস্য একটা ব্যাপার।’
আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ বরাবরই ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত লড়াই। এই প্রতিপক্ষকে কোয়ার্টার ফাইনালে হারিয়েই একবার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। তারও আগে ফকল্যান্ড যুদ্ধের কারণে দুই দেশের সম্পর্ক তলানিতে নেমে যাওয়ায় সেই জয় ম্যারাডোনার দলের কাছে কেবল একটি ফুটবল ম্যাচের সাফল্য ছিল না, ছিল ভিন্ন মাত্রার আবেগের বহিঃপ্রকাশ।
এরপর ১৯৯৮ বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের লাল কার্ড, ২০০২ বিশ্বকাপে বেকহ্যামের পেনাল্টিতে আর্জেন্টিনার হার এবং ১৯৬৬ বিশ্বকাপে আন্তোনিও রাত্তিনের বহিষ্কার-সব মিলিয়ে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিন ধরেই বিশেষ গুরুত্ব বহন করে আসছে।
এবারও সেই ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ফাইনাল নিশ্চিত করা এই ম্যাচে দলের দুটি গোলই এসেছে মেসির বাড়িয়ে দেওয়া বল থেকে। ফলে জয়টির আবেগ তার কাছেও ছিল বিশেষ।
ম্যাচ শেষে মেসি বলেন, ‘এটা শুধু একটা ফুটবল ম্যাচ হলেও, জাতীয় সংগীত শুরু হওয়ার মুহূর্ত থেকেই আমরা বিশেষ কিছু অনুভব করেছি। এটা শুধু আরেকটা জয় ছিল না। আর্জেন্টিনার মানুষ এই জয়টা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি চেয়েছিল।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি