ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হারের ক্ষোভে আর্জেন্টাইন খেলোয়াড়কে চড় মারলেন বেলিংহাম
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর ম্যাচশেষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। হারের হতাশা থেকে মেজাজ হারিয়ে আর্জেন্টিনার বদলি খেলোয়াড় ভালেন্তিন বার্কোকে থাপ্পড় মারেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম।
ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। আগামী ২০ জুলাই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে লিওনেল মেসির দল।
আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। সেই গোলের পর ৬০ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল ইংলিশদের।
তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে দূরপাল্লার দুর্দান্ত শটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে হেডে গোল করে ম্যাচের ভাগ্য বদলে দেন লাউতারো মার্তিনেজ।
ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শেষ বাঁশি বাজার পর সেই উত্তাপ আরও বেড়ে যায়। একপর্যায়ে দুই দলের খেলোয়াড়রা মুখোমুখি অবস্থানে চলে যান।
এ সময় আর্জেন্টিনার বদলি খেলোয়াড় ভালেন্তিন বার্কো মাঠে দৌড়ে এসে ইংল্যান্ডের খেলোয়াড়দের সামনে উদ্যাপন শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন জুড বেলিংহাম ও তার সতীর্থরা। একপর্যায়ে বেলিংহাম বার্কোকে থাপ্পড় মারেন।
ঘটনাটির সমালোচনা করে সাবেক ইংলিশ ফুটবলার পল রবিনসন বিবিসি রেডিও ফাইভ লাইভকে বলেন, ‘আজকের মতো এমন খেলোয়াড়সুলভ আচরণ আর কখনো দেখিনি। এই বিশ্বকাপে সবচেয়ে খারাপ উদাহরণ ছিল এটাই।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি