ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
যে কারণে আর্জেন্টিনাকে হারাতে পারে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনাল ইংল্যান্ডের জন্য শুধু একটি নকআউট ম্যাচ নয়; ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠারও সুযোগ। কাজটি কঠিন হলেও অসম্ভব নয়। টমাস টুখেলের দল বিশ্বাস করছে, কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তাদের পক্ষে গেলে ৬০ বছরের অপেক্ষার অবসান ঘটতে পারে।
প্রথমত, নকআউট পর্বে আর্জেন্টিনার রক্ষণ খুব একটা দৃঢ় ছিল না। শেষ ৩২-এ কেপ ভার্দে এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে জিততে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়েছে তাদের। আবার শেষ ষোলোয় মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল দলটি।
নকআউট পর্বের তিন ম্যাচে আর্জেন্টিনা মোট পাঁচটি গোল হজম করেছে। সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে প্রতিপক্ষের শট সেভের হারেও তারা সবচেয়ে পিছিয়ে (৫৭ শতাংশ)। প্রতিপক্ষ সুযোগ পেলেই আর্জেন্টিনার রক্ষণকে চাপে ফেলতে পেরেছে। সেই দুর্বলতাকে কাজে লাগানোর আশায় থাকবে ইংল্যান্ড।
দ্বিতীয়ত, দুর্দান্ত ছন্দে রয়েছেন ইংল্যান্ডের দুই তারকা হ্যারি কেইন ও জুড বেলিংহাম। চলতি বিশ্বকাপে দুজনই ছয়টি করে গোল করেছেন। শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষে এবং কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে জোড়া গোল করেন বেলিংহাম। বিশ্বকাপ ইতিহাসে টানা দুটি নকআউট ম্যাচে এমন কীর্তি এর আগে ছিল শুধু ডিয়েগো ম্যারাডোনার।
অন্যদিকে, শেষ ৩২-এ ডিআর কঙ্গোর বিপক্ষে পিছিয়ে পড়ার পর শেষ মুহূর্তে জোড়া গোল করে দলকে জয় এনে দেন হ্যারি কেইন। নকআউটের চাপের ম্যাচে দুজনের ধারাবাহিক পারফরম্যান্স ইংল্যান্ডকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। একজন সুযোগ তৈরি করেন, অন্যজন তা কাজে লাগান—এমন সমন্বয় যে কোনো রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।
তৃতীয় কারণ, পুরো টুর্নামেন্টজুড়ে সুযোগ তৈরিতে অন্য সবার চেয়ে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। হেড, কাটব্যাক ও দ্রুত আক্রমণ—বিভিন্ন উপায়ে প্রতিপক্ষের বক্সে নিয়মিত গোলের সুযোগ তৈরি করেছে টমাস টুখেলের দল।
সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে সবচেয়ে বেশি, ১৮টি ‘বিগ চান্স’ তৈরি করেছে ইংল্যান্ড। আর্জেন্টিনার রক্ষণ যদি আগের ম্যাচগুলোর মতোই ফাঁক রেখে খেলে, তাহলে সেই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত থাকবে ইংল্যান্ডের ফরোয়ার্ডরা।
চতুর্থত, নকআউট পর্বে কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সে হিসেবে ইংল্যান্ডই হতে যাচ্ছে তাদের প্রথম বড় পরীক্ষা।
টমাস টুখেলের দল তাই বিশ্বাস করছে, অপেক্ষাকৃত ছোট দলগুলো যদি আর্জেন্টিনাকে চাপে ফেলতে পারে, তাহলে র্যাঙ্কিংয়ের চার নম্বর দল হিসেবে তারাও সেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)