ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ম্যাচের আগে আর্জেন্টিনাকে নিয়ে ইংল্যান্ডের কটাক্ষ
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে মাঠের বাইরেও। ম্যাচ শুরুর আগেই আর্জেন্টিনাকে নিয়ে একের পর এক মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ও কোচরা। তাদের বক্তব্যে ফুটে উঠেছে ইংল্যান্ডের প্রতি প্রবল আত্মবিশ্বাস, পাশাপাশি আর্জেন্টিনার সামর্থ্য নিয়েও করেছেন নানা মূল্যায়ন।
ইংল্যান্ডের সাবেক ফুটবলার ও বর্তমান মিডিয়া ব্যক্তিত্ব ইয়ান রাইট বলেন, ‘আমি আর্জেন্টিনাকে ফ্রান্স বা স্পেনের মতো ভয় পাই না। কারণ আমার মনে হয়, আর্জেন্টিনাকে নিয়ে অনেক ভুল ধারণা (মিথ) রয়েছে।’
সাবেক ইংলিশ ফুটবলার ও কোচ জন টেরিও একই ধরনের আত্মবিশ্বাসের কথা জানান। তিনি বলেন, ‘সত্যি বলতে, আর্জেন্টিনা আমাকে চিন্তায় ফেলে না। আমি আর্জেন্টিনার দিকে তাকিয়ে মনে করি না যে তারা আমাদের চেয়ে ভালো। খেলোয়াড়ে খেলোয়াড়ে তুলনা করলে, আমার মতে আমরা আর্জেন্টিনার চেয়ে শক্তিশালী।’
ইংল্যান্ডের সাবেক ফুটবলার ও জনপ্রিয় ধারাভাষ্যকার গ্যারি নেভিলও আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়ে মন্তব্য করেন। তার ভাষায়, ‘তাদের (আর্জেন্টিনার) যে সেন্টার-ব্যাক জুটি আছে, তাতে আমি মনে করি না আমরা অন্তত দুটি গোল করতে ব্যর্থ হব।’
অন্যদিকে, সাবেক ইংলিশ ফুটবলার ও কোচ জো কোল মনে করেন, ম্যাচে লিওনেল মেসিকে নিয়ন্ত্রণে রাখতে পারলেই ইংল্যান্ডের কাজ অনেক সহজ হয়ে যাবে। তিনি বলেন, ‘আমাদের মেসিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দিতে হবে। আমরা তাকে খেলায় কোনো প্রভাব ফেলতে দেব না। আমি এখনই বলছি, আমরা বিশ্বকাপের ফাইনালে পৌঁছাব।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি