ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইংল্যান্ডদের বিপক্ষে প্রথমবার মাঠে নামছেন মেসি
স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের দুই ঐতিহ্যবাহী শক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। অসংখ্য স্মরণীয় লড়াই ও বিতর্কের সাক্ষী এই দুই দলের দ্বৈরথ। দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে তারা। বুধবার রাতে আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে জয়ী দলই নিশ্চিত করবে ফাইনালের টিকিট।
দুই দলের সর্বশেষ মুখোমুখি দেখা হয়েছিল ২০০৫ সালে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত সেই ম্যাচে ইংল্যান্ড ৩-২ গোলে জয় পেয়েছিল। আর্জেন্টিনার বর্তমান কোচিং স্টাফের তিন গুরুত্বপূর্ণ সদস্য সেই ম্যাচের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। রক্ষণভাগে খেলেছিলেন ওয়াল্টার স্যামুয়েল ও রবার্তো আয়ালা, আর বদলি বেঞ্চে ছিলেন বর্তমান প্রধান কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনির জীবনীকার দিয়েগো বোরিনস্কির মতে, ওই ম্যাচের পরই তৎকালীন কোচ হোসে পেকেরম্যান উপলব্ধি করেন, ডান প্রান্তে হাভিয়ের জানেত্তির বিকল্প হিসেবে স্কালোনিকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। দুই দশকেরও বেশি সময় পর সেই স্কালোনিই এখন বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার প্রধান কোচ।
বর্তমান আর্জেন্টিনা কোচিং স্টাফে স্কালোনির সঙ্গে রয়েছেন ওয়াল্টার স্যামুয়েল, রবার্তো আয়ালা ও পাবলো আইমার। পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব, মানবিক সম্পর্ক এবং খেলাটিকে উপভোগ করার দর্শনের ভিত্তিতে গড়ে উঠেছে তাদের দলগত সংস্কৃতি। অনেকের মতে, চার বন্ধুর এই রসায়নই আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের অন্যতম ভিত্তি।
অন্যদিকে, লিওনেল মেসির সঙ্গে ইংল্যান্ডের ইতিহাসও বেশ ব্যতিক্রমধর্মী। ২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তাঁর। তবে বদলি হিসেবে মাঠে নামার মাত্র ৪৩ সেকেন্ডের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। সেই নিষেধাজ্ঞার কারণেই কয়েক মাস পর জেনেভায় ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে দলে থাকলেও খেলতে পারেননি তিনি।
এরপর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারেও ইংল্যান্ডের বিপক্ষে আর মাঠে নামার সুযোগ হয়নি মেসির। ফলে প্রায় দুই দশক পর, ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টিনার এই মহাতারকা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় আটলান্টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল। ডাগআউটে স্যামুয়েল-আয়ালাদের উপস্থিতি এবং মাঠে মেসির নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে নতুন অধ্যায় লেখার অপেক্ষায় আর্জেন্টিনা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত