ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
বস্ত্র ও পাট খাতে বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) বন্ধ বস্ত্রকলগুলো পুনরায় চালু করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে ইতোমধ্যে দুটি সভাও অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বস্ত্র ও পাট খাতসংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন জানতে চান, বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের লক্ষ্যে সরকার বিনিয়োগকারীদের কোনো ধরনের সহায়তা করবে কি না। জবাবে প্রধানমন্ত্রী বন্ধ বস্ত্রকলগুলো চালুর উদ্যোগের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের নিয়ন্ত্রণাধীন ১৫টি বন্ধ ও অচল সরকারি বস্ত্রকল পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এবং বেসরকারি উদ্যোগে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আরও দুটি বন্ধ বস্ত্রকল দীর্ঘমেয়াদি লিজের মাধ্যমে চালু করার প্রক্রিয়াও শুরু হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনে ‘বাংলাদেশের সোনালী ঐতিহ্য মসলিনের সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় মসলিন উদ্যোক্তা, তাঁদের অধীন তাঁতি ও স্পিনারদের প্রশিক্ষণ এবং কারিগরি সেবা দেওয়া হবে।
পাট খাতে বিনিয়োগকারীদের জন্য সরকারের বিভিন্ন সহায়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পাটশিল্পে বিনিয়োগের মাধ্যমে উৎপাদিত পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে সরকার আর্থিক প্রণোদনা দিচ্ছে। বর্তমানে পাটপণ্য ক্রয়-বিক্রয়ের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) মওকুফ করা হয়েছে, যা বিনিয়োগকারীদের এ খাতে বিনিয়োগে আরও উৎসাহিত করছে।
তিনি জানান, পাটচাষিদের বীজ সরবরাহ ও তদারকির জন্য ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে।
বস্ত্র খাতে বিনিয়োগকারীদের জন্য সরকারের বিভিন্ন সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রী আলোকপাত করেন। তিনি বলেন, শুল্কমুক্ত টেক্সটাইল যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে বস্ত্র অধিদপ্তর থেকে প্রয়োজনীয় সুপারিশ দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে তাঁত খাতের বিনিয়োগকারীদের নীতিগত ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ তাঁত বোর্ডের আওতাধীন সার্ভিস সেন্টারগুলো থেকে স্বল্পমূল্যে ডাইং, প্রিন্টিং, ক্যালেন্ডারিং, ওয়াশিংসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে, যা তাঁতশিল্পের উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)