ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
নতুন দায়িত্বে সরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের সংবিধান সংশোধনের কার্যক্রম এগিয়ে নিতে জাতীয় সংসদে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত এই কমিটি সংবিধান সংশোধনের বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন ও পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে।
সোমবার (১৩ জুলাই) রাতে জাতীয় সংসদে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। মূল পরিকল্পনা অনুযায়ী কমিটিতে মোট ১৭ জন সদস্য থাকার কথা ছিল। এ লক্ষ্যে বিরোধী দলকে পাঁচজন সদস্যের নাম মনোনয়নের আহ্বান জানানো হলেও তারা কোনো প্রতিনিধি মনোনীত করেনি। ফলে ১২ সদস্য নিয়েই বিশেষ কমিটি গঠন করা হয়।
সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম সংসদে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক। এছাড়া গণসংহতি আন্দোলনের জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলিউল্লাহও কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
এদিকে, কমিটি গঠনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আগের দিন সংসদ থেকে জামায়াত জোট ওয়াকআউট করে।
বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই গঠিত এই বিশেষ কমিটি এখন সংবিধান সংশোধনের বিষয়ে সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ