ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
মডেল মসজিদ নির্মাণ ব্যয় নিয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে মডেল মসজিদ প্রকল্পের ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলে তদন্তের উদ্যোগের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১৩ কোটি টাকা থেকে ২১ কোটিতে পৌঁছানোর কারণ খতিয়ে দেখতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে।
সোমবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ফারুক দাবি করেন, বিগত সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণে ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে এবং কয়েকটি স্থাপনার মান নিয়েও অভিযোগ রয়েছে। তিনি এ বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, পূর্ববর্তী সরকারের সময় বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, মডেল মসজিদ একটি ইতিবাচক উদ্যোগ হলেও ব্যয় প্রাক্কলন ও পরবর্তী ব্যয়বৃদ্ধি যুক্তিসংগত ছিল কি না, তা যাচাই করা প্রয়োজন। তিনি আরও জানান, প্রকল্পের ব্যয়, সময় বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় মসজিদভিত্তিকভাবে তদন্তের আওতায় আনা হবে এবং প্রয়োজনে সরকারের অন্যান্য সংস্থার সম্পৃক্ততাও খতিয়ে দেখা হবে।
সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, মডেল মসজিদ প্রকল্পের ব্যয় ও বাস্তবায়ন প্রক্রিয়া স্বচ্ছভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)