ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সেমিফাইনালের আগে অনুশীলনে অনুপস্থিত মেসি
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছে। দলের অনুশীলনে দেখা যায়নি অধিনায়ক লিওনেল মেসিকে। আর্জেন্টাইন দৈনিক ওলে জানিয়েছে, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে টানা ১২০ মিনিট খেলার ধকল কাটিয়ে উঠতেই তাকে বিশ্রামে রাখা হয়েছে।
চলতি বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনাকে টানা কঠিন লড়াই করতে হয়েছে। শেষ ষোলোতে মিশর এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচই গড়ায় অতিরিক্ত সময়ে। ফলে পুরো দলকেই বাড়তি পরিশ্রম করতে হয়েছে, আর ৩৯ বছর বয়সী মেসির ওপর সেই চাপ ছিল আরও বেশি।
সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করতে না পারলেও আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। আর্জেন্টিনার প্রথম গোলের সূচনায় তার অবদান ছিল উল্লেখযোগ্য। অতিরিক্ত সময় শুরু হওয়ার আগেই তিনি নিজেও গোল করার একটি ভালো সুযোগ তৈরি করেছিলেন।
শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের দুটি গোলে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ চার নিশ্চিত করে আর্জেন্টিনা।
সেমিফাইনালে জায়গা নিশ্চিত হওয়ার পর মেসি স্বীকার করেন, টানা কঠিন ম্যাচের কারণে ক্লান্তি দলের ওপর প্রভাব ফেলছে। তবে তিনি আশা প্রকাশ করেন, ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দল নিজেদের সর্বোচ্চভাবে প্রস্তুত করতে পারবে।
মেসি বলেন, ‘আমরা ক্লান্তি অনুভব করছি, এটা সত্যি। কিন্তু সেরা উপায়ে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। ফাইনালে ওঠার লক্ষ্যে আমরা মাঠে শতভাগ উজাড় করে দেব।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি