ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অতিবৃষ্টি-বন্যায় চট্টগ্রামে ৯১ কোটি টাকার মৎস্য ক্ষতি
নিজস্ব প্রতিবেদক: টানা অতিবৃষ্টি ও বন্যায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রায় ১০ হাজার মৎস্যঘের, পুকুর ও জলাশয় প্লাবিত হয়ে মাছ ভেসে গেছে। এতে অন্তত ৯১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর।
শনিবার (১১ জুলাই) প্রকাশিত চট্টগ্রাম জেলা মৎস্য অধিদপ্তরের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়াসহ জেলার ১৫টি উপজেলায় এ ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অনেক মৎস্যচাষী সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
জরিপে বলা হয়েছে, টানা এক সপ্তাহেরও বেশি সময়ের বৃষ্টি ও বন্যায় এ পর্যন্ত ৯ হাজার ৯৩৩টি পুকুর, দিঘি ও জলাশয় প্লাবিত হয়েছে। পাশাপাশি ৩২০টি মৎস্যঘের তলিয়ে গেছে। প্লাবিত জলাশয়ের পরিমাণ ৪ হাজার ১১১ হেক্টর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী। এর পরের অবস্থানে রয়েছে সাতকানিয়া ও লোহাগাড়া, যেখানে তিন হাজারের বেশি পুকুর ও জলাশয় পানিতে ডুবে গেছে।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, ৫ জুলাই থেকে শুরু হওয়া বৃষ্টিতে জেলার ১৫টি উপজেলার সবকটিতেই জলাশয়, মৎস্যঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক জরিপ অনুযায়ী, এ বন্যায় ৯১ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
জরিপের তথ্য অনুযায়ী, পটিয়ায় ১ হাজার ৪৩৫টি, আনোয়ারায় ১ হাজার ১০০টি, কর্ণফুলীতে ৫৫৭টি এবং চন্দনাইশে ৩৮৩টি জলাশয় প্লাবিত হয়েছে। এসব জলাশয় থেকে ৩ হাজার ১২৩ টন বড় মাছ, ৫৭০ টন চিংড়ি এবং ৬০ লাখ টন মাছের পোনা ভেসে গেছে।
জরিপে আরও উল্লেখ করা হয়েছে, বাঁশখালীতে ৪১ কোটি ৫০ লাখ টাকা, সাতকানিয়ায় ১১ কোটি টাকা, লোহাগাড়ায় সাড়ে ৮ কোটি টাকা, কর্ণফুলীতে ৬ কোটি টাকা এবং চন্দনাইশে ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ছাড়া ১৫টি উপজেলায় অবকাঠামোগত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৮৬ লাখ ৫০ হাজার টাকা। শুধু মাছ ভেসে যাওয়ায় ক্ষতি হয়েছে ৬৫ কোটি টাকা এবং মাছের পোনা ভেসে যাওয়ার কারণে ক্ষতির পরিমাণ ২৩ কোটি টাকা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত