ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ইংল্যান্ডের গোল নিয়ে মুখ খুলতে বাধ্য হলো ফিফা
স্পোর্টস ডেস্ক: নরওয়ের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের সমতাসূচক গোলকে ঘিরে ওঠা বিতর্কে অবস্থান স্পষ্ট করেছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, গোলের আগে বল ক্যামেরার তারে লেগেছিল এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে জুড বেলিংহামের গোলে ইংল্যান্ড ১-১ সমতা ফেরায়। গোলের পর নরওয়ের খেলোয়াড়রা ফরাসি রেফারি ক্লেমঁ তুরপাঁর কাছে আপত্তি জানান। গোলের আগে গোলরক্ষক ইয়র্ন নিল্যান্ডের গোল-কিক থেকে শুরু হওয়া আক্রমণের সময় বলের গতিপথ হঠাৎ বদলে এলিয়ট অ্যান্ডারসনের কাছে পৌঁছায় বলে টেলিভিশন ফুটেজে দেখা যায়, যা থেকে বল তারে স্পর্শ করেছে বলে আলোচনা শুরু হয়।
শনিবার ফিফা এক বিবৃতিতে জানায়, বলের ভেতরে স্থাপিত সেন্সরের তথ্য বিশ্লেষণে বলের গতিপথে তারে স্পর্শজনিত কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ৪৫+২ মিনিটে হওয়া গোলের আগে বল বাতাসে থাকার সময় সেন্সরের তথ্যে কোনো অস্বাভাবিক পরিবর্তন রেকর্ড হয়নি। একই প্রযুক্তি এর আগে টুর্নামেন্টে পর্তুগাল-ক্রোয়েশিয়া নকআউট ম্যাচে একটি গোল বাতিলের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছিল।
ফিফার এই ব্যাখ্যার মাধ্যমে বিতর্কিত গোলটি নিয়ে উত্থাপিত প্রশ্নের বিষয়ে সংস্থার আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট হলো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে হস্তান্তর