ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
২৪ বছর পর বিশ্বকাপে ফ্রান্সের নতুন ইতিহাস
স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে বিরল এক কীর্তি গড়েছে ফ্রান্স। ২০০২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে একই আসরে তাদের দুই ফুটবলার পাঁচ বা তার বেশি গোলের দেখা পেয়েছেন।
মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে এই অনন্য অর্জনের নায়ক। টুর্নামেন্টে এখন পর্যন্ত এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮-এ, আর দেম্বেলে করেছেন ৫টি গোল।
এর আগে সর্বশেষ ২০০২ বিশ্বকাপে একই দলের দুই খেলোয়াড়ের এমন সাফল্য দেখা গিয়েছিল। সে আসরে ব্রাজিলের হয়ে রোনালদো ৮টি এবং রিভালদো ৫টি গোল করেছিলেন।
প্রায় চব্বিশ বছর পর এমবাপ্পে ও দেম্বেলে সেই কীর্তির পুনরাবৃত্তি করলেন। তাদের ধারাবাহিক নৈপুণ্যে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে এবং শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত