ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
‘রক্তঝরা সংগ্রাম-আত্মত্যাগের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে’
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ আন্দোলন, রক্তঝরা সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। তাই পরাজিত শক্তির সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে সর্বদা সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় রথযাত্রা উৎসব উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনাও দেন তিনি।
রিজভী বলেন, বর্তমান সরকার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের নিরাপত্তার প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। এ কারণে সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত হতে পারে। পরাজিত শক্তি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে। এসব অপচেষ্টা প্রতিহত করতে দলীয় চেয়ারম্যানের নির্দেশনায় নেতাকর্মীদের পাহারাদারের মতো দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, রথযাত্রা উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা একযোগে কাজ করবেন। শুধু এবারই নয়, অতীতের দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবেও একইভাবে দলীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছিল।
রিজভীর ভাষ্য, হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ও পূজায় দেশের নাগরিক হিসেবে পাশে থাকা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতো এবারও বিএনপি সহযোগিতা করবে। একই সঙ্গে কেউ যাতে উসকানি দিয়ে এ উৎসবকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে, সে বিষয়েও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বর্তমানে দেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধ। অতীতের বিভিন্ন নির্বাচন ও ধর্মীয় উৎসবে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ প্রমাণ করেছে যে, কোনো অপশক্তি আর জাতীয় ঐক্য ভাঙতে পারবে না।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, দেশকে সামগ্রিক উন্নয়নের পথে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ কাজে বিএনপিও সমানভাবে ভূমিকা রাখবে। পাশাপাশি অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলকেও একইভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, সাধারণ ও নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং পরবর্তী সময়ে হেলথ কার্ড চালু করেছে। পাশাপাশি খাল পুনঃখননের মাধ্যমে নদী-নালা পুনরুজ্জীবিত করার কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে, যাতে বর্ষায় পানি সংরক্ষণ, শুষ্ক মৌসুমে সেচ এবং মৎস্য চাষের সুযোগ সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রায় ১৫০ উপজেলায় ৩০ লাখ শিক্ষার্থীর জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে।
এ সময় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম এবং ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)