ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় আজ
নিজস্ব প্রতিবেদক: পঞ্চদশ সংশোধনীকে ঘিরে দীর্ঘদিনের আইনি বিতর্কের গুরুত্বপূর্ণ অধ্যায়ে পৌঁছেছে আপিল শুনানি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের বিভিন্ন পরিবর্তন নিয়ে দায়ের করা আপিলগুলোর রায় ঘোষণার জন্য আগামী বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মোট তিনটি আপিল দায়ের করা হয়েছে। একটি আপিল করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি। পৃথক আরেকটি আপিল করেন নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন। তৃতীয় আপিলটি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির করা লিভ টু আপিলও শুনানির তালিকাভুক্ত হয়। গত সোমবার শুনানি শুরু হয়ে মঙ্গলবারও অব্যাহত থাকে। শেষ দিনে শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস করে। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের ৫৪টি ধারায় পরিবর্তন আনা হয়েছিল।
পরবর্তীতে হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সম্ভাবনা তৈরি হলেও কিছু আইনি জটিলতা থেকে যাওয়ায় বিষয়টি আপিল বিভাগে গড়ায়। এখন সবার নজর বৃহস্পতিবার ঘোষিতব্য রায়ের দিকে, যা দেশের সাংবিধানিক ও রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত