ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ব্রাজিলের বিদায় থেকে শিক্ষা, সতর্ক আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। এক হালান্ডের কাছে হার মেনে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে নেইমারদের দল। সেই অপ্রত্যাশিত বিদায়কে সামনে রেখে মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে নিজেদের সতর্ক রাখছে আর্জেন্টিনা।
প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না আলবিসেলেস্তেরা। দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি থেকে শুরু করে খেলোয়াড়দের বক্তব্যেও সেটি স্পষ্ট। শেষ ষোলোর ম্যাচে মিসরের মুখোমুখি হওয়ার আগে সতীর্থদের সতর্ক করেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।
এবারের বিশ্বকাপের অন্যতম বড় চমক ব্রাজিলের বিদায়। ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে কার্লো আনচেলত্তির দল। তুলনামূলক কম শক্তির প্রতিপক্ষের বিপক্ষে এমন হার ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ফিফা র্যাঙ্কিং ও সামগ্রিক শক্তির বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও মিসরকে মোটেও সহজ প্রতিপক্ষ মনে করছেন না পারেদেস। ব্রাজিলের বিদায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নকআউট পর্বে কোনো ম্যাচকেই সহজ হিসেবে দেখার সুযোগ নেই।
পারেদেস বলেন, ‘প্রতিটি দলই লড়াকু। যে কেউ যে কাউকে হারাতে পারে। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বকাপের মতো মঞ্চে সহজ ম্যাচ বলে কিছু নেই। প্রতিটি দলই দারুণ প্রস্তুত নিয়ে এসেছে।’
আর্জেন্টিনার ডিফেন্ডার নাউয়েল মলিনাও একই সুরে কথা বলেছেন। তার মতে, মিসরকে হারাতে হলে নিজেদের সেরাটা খেলতেই হবে।
মলিনা বলেন, ‘দিন শেষে কেউ আপনাকে কোনো কিছু ছেড়ে দেবে না। সব প্রতিপক্ষই আপনাকে বিশ্লেষণ করবে, সবাই নিজেদের জাতীয় দলের জন্য নিজেদের উজাড় করে দেবে। আমাদের দিক থেকে, বরাবরের মতোই আমরা মূল ভূমিকায় থাকা এবং সম্ভাব্য সেরা উপায়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার চেষ্টা করব।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত