ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
চলতি বছরের মধ্যেই গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পুরোপুরি পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি এবং সরকার শুধু ঘোষণা নয়, মাঠপর্যায়ে এর বাস্তবায়নেও কাজ করছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক নীতিনির্ধারণী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি মাসে নতুন বাজেট ঘোষণার পর থেকেই তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেই এ প্রকল্পের অগ্রগতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন।
দেশের ওষুধ শিল্পের প্রশংসা করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশে উৎপাদিত ওষুধের মান বৈশ্বিক মানদণ্ডে কোনো অংশেই কম নয়। দেশের অধিকাংশ ওষুধই উচ্চমানসম্পন্ন এবং বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে। আন্তর্জাতিক বাজারের রোগীরাও এসব ওষুধের গুণগত মানে সন্তোষ প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেসরকারি খাতের উদ্যোক্তাদের এগিয়ে আসতে সরকার সব ধরনের উৎসাহ দিচ্ছে। এ ধারাবাহিকতায় এবারের বাজেটেও দেশীয় চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে নতুন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বিভিন্ন কর-সুবিধা, প্রণোদনা ও অন্যান্য সুযোগ রাখা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন একটি দক্ষ উদ্যোক্তা শ্রেণি গড়ে উঠেছে। উপযুক্ত পরিবেশ ও কার্যকর নীতিমালা নিশ্চিত করা গেলে তারা বিশ্বপরিসরে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে পারবেন। তবে এ ক্ষেত্রে সঠিক নেতৃত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান নেতৃত্বের প্রশংসা করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে সপ্তাহের সাত দিনই নিরবচ্ছিন্নভাবে কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড