ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ব্রাজিল দল থেকে বের হয়ে যাচ্ছেন দানিলো
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দলের হয়ে এটিই নিজের শেষ বড় কোনো টুর্নামেন্ট হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের ফুলব্যাক দানিলো। ম্যাচ-পরবর্তী মিক্সড জোনে কথা বলতে গিয়ে তিনি জানান, ভবিষ্যতে ‘সেলেসাও’দের একজন নিবেদিত সমর্থক হিসেবেই পাশে থাকবেন। একই সঙ্গে মানুষকে নিজেদের স্বপ্নের পেছনে অবিচল থাকার আহ্বান জানান তিনি।
ব্রাজিল-নরওয়ে ম্যাচ শেষে দানিলো বলেন, ‘আমার বয়স এবং ফুটবলের চাহিদার কথা বিবেচনা করলে এটি স্বাভাবিক। আমার বয়স ৩৫। আগামী সপ্তাহেই আমি এই বয়সে পা দেব। এখন থেকে আমি একজন সাধারণ সমর্থক হিসেবেই সবার আগে থাকব। আমি কৃতজ্ঞতায় পূর্ণ এবং ইতিবাচক বিষয়গুলোই মনে রাখতে চাই। নিজের সামর্থ্যের ওপর বিশ্বাসই আমাকে এই সুযোগগুলো এনে দিয়েছে। মানুষ যেন জীবনে অদম্য ও দৃঢ় থাকে।’
নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ থাকলেও ব্রাজিল সেই সম্ভাবনা কাজে লাগাতে পারেনি। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় সবচেয়ে বড় সুযোগটি আসে, যখন ব্রুনো গিমারেস পেনাল্টি থেকে গোল করার সুযোগ পান। তবে নরওয়ের গোলরক্ষক নেইল্যান্ড তার শট প্রতিহত করেন।
অন্যদিকে, নরওয়ে নিজেদের পাওয়া সীমিত সুযোগগুলো দারুণভাবে কাজে লাগায়। দলের হয়ে আর্লিং হালান্ড দুটি গোল করে জয় নিশ্চিত করেন। যদিও দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলের হয়ে একটি গোল শোধ করেন নেইমার।
ম্যাচ নিয়ে দানিলো বলেন, ‘আজ আমরা জিততে পারতাম; কিন্তু তা হয়নি। এখন যা-ই বলা হোক না কেন, তা অজুহাত হিসেবেই গণ্য হতে পারে। আসলে ভাষা খুঁজে পাওয়া কঠিন। এটি এমন একটি ম্যাচ ছিল যেখানে প্রতিপক্ষ বেশ কার্যকর ছিল এবং তারাই জিতেছে।’
ব্রাজিলের কোচ আনচেলত্তির অনুভূতি প্রসঙ্গে দানিলো বলেন, ‘অন্য সবার মতোই তিনিও ব্যথিত। কোচ খুব হতাশ ছিলেন, তিনি তো আমাদেরই একজন। তিনি ইতালীয় হলেও তার হৃদয়টা পুরোপুরি ব্রাজিলীয়। আমাদের সবার মতোই তার জন্যও বিষয়টি কঠিন।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন