ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মেসি ও এমবাপ্পের সঙ্গে এবার সমতায় উঠে এসেছেন হালান্ড
স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে এবার সমতায় উঠে এসেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। অন্যদিকে মাত্র এক গোল পিছিয়ে থেকে তাদের ধাওয়া করছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।
রোববার দিবাগত রাতে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নরওয়ে। দলের জয়ের নায়ক ছিলেন হালান্ড। দুটি গোলই করেন তিনি। এই জোড়া গোলে আসরে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭-এ। সমান সংখ্যক গোল রয়েছে মেসি ও এমবাপ্পেরও।
দিনের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। দলের হয়ে পেনাল্টি থেকে একটি গোল করেন হ্যারি কেইন। চলতি বিশ্বকাপে এটি ইংলিশ অধিনায়কের ষষ্ঠ গোল।
ইংল্যান্ডের জয়ে জোড়া গোল করেন জুড বেলিংহাম। এ নিয়ে আসরে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪-এ। একই সংখ্যক গোল রয়েছে আরও পাঁচজন ফুটবলারের। তবে তাদের মধ্যে ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন।
হালান্ড ও কেইনের মতো কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সও এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। তবে গোল্ডেন বুটের দৌড়ে একটি ম্যাচ বেশি খেলার সুযোগ পাচ্ছেন লিওনেল মেসি। কারণ, আর্জেন্টিনা এখনও শেষ ষোলোর ম্যাচ খেলেনি। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ মিশর।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত