ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
চলতি সপ্তাহেই চূড়ান্ত হতে পারে নবম জাতীয় পে-স্কেল
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল নিয়ে চলতি সপ্তাহেই বৈঠকে বসতে যাচ্ছে পে-কমিশনের সুপারিশ পুনর্মূল্যায়নে গঠিত সচিব কমিটি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সপ্তাহে অনুষ্ঠিতব্য ওই গুরুত্বপূর্ণ বৈঠকেই নতুন পে-স্কেলের রূপরেখা চূড়ান্ত হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটি সূত্র জানায়, সচিব কমিটির সভায় বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য কমিশনের সুপারিশ চূড়ান্ত করা হতে পারে। এরপর এ বিষয়ে একটি প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে সচিব কমিটি। পরবর্তী সময়ে অর্থ মন্ত্রণালয় সেটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবে।
নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘চলতি সপ্তাহে সচিব কমিটির সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই বৈঠকেই বেতন বৃদ্ধি, ভাতার সমন্বয় এবং পে-স্কেল বাস্তবায়নের ধাপসংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করা হতে পারে।’
দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা
শুরুতে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও সেই অবস্থান থেকে সরে এসেছে পে-স্কেলের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব কমিটি। সংশ্লিষ্টদের মতে, এখন এটি দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে এ জন্য প্রায় ৪৪ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।
জানা গেছে, নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সরকারি হিসাবরক্ষণ পদ্ধতি বা আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে জটিলতা এড়াতে একবারেই মূল বেতন কার্যকর করাকে যৌক্তিক মনে করছে অর্থ বিভাগ। সে কারণেই পুরো প্রক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে চলতি অর্থবছর থেকেই শতভাগ মূল বেতন বৃদ্ধি কার্যকর করা হতে পারে। আর দ্বিতীয় ধাপে, অর্থাৎ ২০২৭-২০২৮ অর্থবছরে ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধি করা হতে পারে।
জুলাইয়ের মাঝামাঝি গেজেটের সম্ভাবনা
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের জন্য দুই ধাপে বাস্তবায়নযোগ্য নবম পে-স্কেলের গেজেট প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জারি করা হবে। এ সংক্রান্ত গেজেট জুলাইয়ের মাঝামাঝি প্রকাশ করতে পারে অর্থ মন্ত্রণালয়।
নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, ‘জুলাইয়ের মাঝামাঝি পে-স্কেলের গেজেট জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝামাঝি না হলে এর পরের সপ্তাহে গেজেট প্রকাশ করা হবে।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)