ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে দাঁড়ালেন রোনালদো
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উন্মাদনায় যখন ফুটবলবিশ্ব মুখর, তখন ভেনেজুয়েলার ১০ বছর বয়সী আন্দ্রেস মিয়েলেস লড়ছে জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতার সঙ্গে। ভয়াবহ দুটি ভূমিকম্পে পরিবারের সদস্যদের হারানোর পাশাপাশি নিজের একটি পা-ও হারিয়েছে সে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ফুটবলপাগল এই শিশুটি।
এমন কঠিন পরিস্থিতির মধ্যেও আন্দ্রেসের একটি ছোট্ট স্বপ্ন ছিল। প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি স্টিকার সংগ্রহ করে সেটি বিশ্বকাপের অ্যালবামে সংরক্ষণ করতে চেয়েছিল সে। শিশুটির সেই আকাঙ্ক্ষার কথা পৌঁছে যায় পর্তুগিজ তারকার কাছে।
ভক্তের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে রোনালদো পাঠিয়েছেন একটি ভিডিও বার্তা, নিজের স্বাক্ষর করা একটি জার্সি এবং কাঙ্ক্ষিত স্টিকার। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছেন সাংবাদিক গ্যাবি আরোচার।
ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘হ্যালো আন্দ্রেস, তুমি কেমন আছো? তোমাকে ভালোবাসা পাঠানোর জন্যই ভিডিওটি করেছি। জানি, তুমি আমার খুব বড় ভক্ত। দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি চাই তুমি আমার একটা ম্যাচ দেখতে আসো। একসঙ্গে উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম। সাহস রেখো বন্ধু।’
ভূমিকম্পে আহত ছোট্ট ভক্তের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অবশ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত এর আগেও বহুবার স্থাপন করেছেন পর্তুগিজ এই ফুটবল কিংবদন্তি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত