ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ ক্রিকেট দল আরও শক্তিশালী হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির নেতৃত্বে দেশের ক্রিকেট আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, বিশেষ করে জাতীয় দলের ব্যাটিং ইউনিট অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও কার্যকর ও বাস্তবভিত্তিক ভূমিকা রেখে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের লিখিত উত্তরে (টেবিলে উপস্থাপিত) তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
প্রশ্নে আবুল কালাম বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং ব্যর্থতা বারবার পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় দলের ব্যাটিংসহ অন্যান্য দুর্বলতা চিহ্নিত করে তা দূর করতে সরকারের কী পদক্ষেপ রয়েছে, সে বিষয়ে জানতে চান তিনি।
জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, একটি ক্রিকেট দলের সার্বিক সাফল্য মূলত ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—এই তিন বিভাগের সম্মিলিত পারফরম্যান্সের ওপর নির্ভরশীল। সে কারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে কাজ করা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বয়সভিত্তিক দল, হাই পারফরম্যান্স ইউনিট, বাংলাদেশ ‘এ’ দল এবং জাতীয় দলের খেলোয়াড়দের, বিশেষ করে ব্যাটসম্যানদের টেকনিক্যাল, ট্যাকটিক্যাল ও মানসিক দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও জানান, বিসিবি দেশি-বিদেশি অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানসম্পন্ন কোচ, ফিজিও, ট্রেইনার ও অ্যানালিস্ট নিয়োগের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের ক্রিকেটারদের ব্যাটিং সক্ষমতা বাড়াতে ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ এবং পারফরম্যান্স মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে সাম্প্রতিক সময়ে ইতিবাচক ফলাফলও দেখা যাচ্ছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সব ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্স প্রদর্শন করছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ ও সিরিজে জয়ও পেয়েছে। একইভাবে বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দলও আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬–এ পাকিস্তান মহিলা জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে জয়লাভসহ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
তিনি বলেন, দলগত সাফল্যের পাশাপাশি জাতীয় দলের ব্যাটসম্যানরাও বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচ জয়ে ভূমিকা রাখছেন। পাশাপাশি বয়সভিত্তিক টুর্নামেন্ট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগসহ ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন প্রতিযোগিতা থেকে উঠে আসা উদীয়মান ব্যাটসম্যানরা জাতীয় দলে সুযোগ পাচ্ছেন এবং অবদান রাখছেন। এতে জাতীয় দলের ব্যাটিং ইউনিট আরও শক্তিশালী হচ্ছে।
এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা হলেও বর্তমান প্রজন্মের কাছে এর জনপ্রিয়তা কিছুটা কমেছে।
অন্যদিকে জামায়াতের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রশিক্ষিত যুবক ও যুব নারীদের আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণ বা সম্প্রসারণের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ কর্মসূচির আওতায় চাহিদাভিত্তিক এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- জুলাই থেকে কর্যকর পে স্কেল, দেখুন সম্ভাব্য বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ