ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রাশিয়ার প্রতিরক্ষা কারখানায় ইউক্রেনের ‘ফ্ল্যামিঙ্গো’ মিসাইল হামলার দাবি
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কারখানায় ইউক্রেনীয় প্রযুক্তিতে তৈরি ‘ফ্ল্যামিঙ্গো’ মিসাইল দিয়ে সফল হামলা চালানোর দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর ভাষ্য, রাতভর পরিচালিত ওই হামলায় অস্ত্র উৎপাদন সংশ্লিষ্ট স্থাপনাটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ জুন) দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি জানান, হামলার লক্ষ্য ছিল কামানের গোলা ও মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থার যন্ত্রাংশ প্রস্তুতকারী ‘টাইটান-বারিকাডি’ কারখানা। হামলার পর সেখানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে বলে তিনি দাবি করেন।
একই সময়ে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের ‘ভতোরোভো’ তেল পাম্পিং স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে। চলতি মাসে ওই স্থাপনাটিতে এটি ইউক্রেনের দ্বিতীয় হামলা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই স্টেশনটি রাশিয়ার অভ্যন্তরীণ বাজার এবং বিদেশে জ্বালানি তেল রপ্তানির প্রধান লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
দূরপাল্লার এসব হামলার বিষয়ে সন্তোষ প্রকাশ করে জেলেনস্কি বলেন, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ধারাবাহিক চাপ শেষ পর্যন্ত একটি মর্যাদাপূর্ণ শান্তি প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করছে।
রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার সাম্প্রতিক ধ্বংসাত্মক হামলার জবাবে গত কয়েক মাসে রুশ তেল শোধনাগার এবং অস্ত্র উৎপাদন কারখানাগুলোকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলার তীব্রতা বাড়িয়েছে ইউক্রেন। পঞ্চম বছরে প্রবেশ করা এই যুদ্ধ এখন প্রায় ১,২০০ কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনজুড়ে বিস্তৃত। একই সঙ্গে রুশ বাহিনী প্রায় প্রতি রাতেই ইউক্রেনের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে শত শত ড্রোন ও মিসাইল নিক্ষেপ করছে।
এদিকে ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজ জানিয়েছে, গত দুই দিনে উত্তর-পূর্বাঞ্চলীয় পোলতাভা ও খারকিভ অঞ্চলে রাশিয়ার ধারাবাহিক মিসাইল ও ড্রোন হামলায় তাদের একাধিক উৎপাদন কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলেনস্কি আরও জানান, গত সপ্তাহে ইউক্রেনের ১৫টি অঞ্চল লক্ষ্য করে রাশিয়া প্রায় ১,৪০০টি ড্রোন এবং ১৯টি মিসাইল উৎক্ষেপণ করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং মিত্র দেশগুলোর সঙ্গে ড্রোন সহযোগিতা বাড়ানোই এখন কিয়েভের প্রধান অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত