ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইজিবিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে
ডুয়া ডেস্ক: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭টি পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুলাই বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। পরীক্ষার ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ১ জুলাই ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৬, বিকেল ৪টা
আবেদনের মাধ্যম: অনলাইন
কর্মস্থল: ঢাকা
বয়সসীমা
১৫ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ৭ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪৮ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্ধারিতওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
১ থেকে ৩ নম্বর পদের জন্য ফি ২২৩ টাকা।
৪ থেকে ৭ নম্বর পদের জন্য ফি ৫৬ টাকা।
আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত পরীক্ষার ফি, যা অফেরতযোগ্য, পরিশোধ করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত