ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দাবি ভূঁইয়া বলে এমপি সেলিম ভূঁইয়াকে আখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ‘দাবি ভূঁইয়া’ বলে আখ্যা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. মিলন বলেন, ‘আমাদের একজন এমপি আছেন, ওর নাম হলো দাবি ভূঁইয়া। দাবি ভূঁইয়া রেগুলার আমাদের এগুলো জানায়। অতএব আমি এই ব্যাপারে ওস্তাদ হয়ে গেছি দাবি ভূঁইয়ার কথা শুনতে শুনতে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘সংসদে যে ভাবে দাবি ভূঁইয়া কথা বলে মনে হয় যেন, ৭০ অনুচ্ছেদ উনি একাই পালন করছেন। চিনছেন তো দাবি ভূঁইয়াকে, সেলিম ভূঁইয়া। উনি আমার জেলারই অর্গানাইজিং সেক্রেটারি। আমার খুব কাছের লোক।’
মতবিনিময় সভায় মাদ্রাসা শিক্ষকদের মে ও জুন মাসের বকেয়া বেতন নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, এই দুই মাসের বকেয়া বেতন একসঙ্গে আগামী জুলাই মাসে পরিশোধ করা হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি