ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ইন-হাউজ কোচিং: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাজীবনে সময়ক্ষেপণ কমাতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের পরীক্ষার উপযুক্ত প্রস্তুতি নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ইন-হাউজ কোচিং’ বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষার্থী সাধারণত ছয় বছর বয়সে বিদ্যালয়ে ভর্তি হয় এবং ১৬ বছর বয়সে তার এসএসসি সম্পন্ন হওয়ার কথা। অর্থাৎ ১২ বছরের শিক্ষাজীবন শেষে তার হাইস্কুল গ্র্যাজুয়েশন হওয়ার কথা। এরপর উচ্চমাধ্যমিক পর্যায় সম্পন্ন করে ১৮ বছর বয়সে শিক্ষার এ ধাপ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না।
তিনি বলেন, ‘বিগত দিনে আমরা দেখেছি, এসএসসি পরীক্ষা নিতে বোর্ডের এক বছর সময় লেগে যায়। আবার এইচএসসি পরীক্ষা নিতে ও ফল প্রকাশ করতে আরও এক বছর সময় লেগে যায়। ফলে ১২ গ্রেডের হাইস্কুল শিক্ষা সম্পন্ন করতে একজন শিক্ষার্থীর ২০ বছর সময় লেগে যায়। অর্থাৎ তাদের জীবন থেকে দুই বছর হারিয়ে যায়।’
এহছানুল হক মিলন বলেন, ভিন্নভাবে হিসাব করলে এসএসসি ও এইচএসসি মিলিয়ে প্রায় ২০ লাখ শিক্ষার্থীর ক্ষেত্রে ৪০ লাখ শিক্ষাবর্ষ নষ্ট হয়। এটি দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে পিছিয়ে দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হলো এ সময়ের অপচয় কমিয়ে আনা এবং সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
তিনি জানান, এ কারণেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও পরীক্ষাটি আরও পরে নেওয়া যেত, তবে রমজান ও ঈদের বিষয়টি বিবেচনায় রেখে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হয়েছে। তাদের পরামর্শ ছিল রোজা ও ঈদের আগেই পরীক্ষা শেষ করা। সেই মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ইন-হাউজ কোচিংয়ের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা কোর্স কাভার করেছি। প্রি-টেস্ট এবং ইন-হাউস কোচিংয়ের ব্যবস্থা করেছি। প্রত্যেক স্কুলে শিক্ষার্থীদের জন্য ইন-হাউস কোচিং করতে হবে।’
তিনি প্রধান শিক্ষকদের উদ্দেশে বলেন, স্থানীয় পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনে শিক্ষকদের সম্মানী দিয়ে হলেও এ কার্যক্রম পরিচালনা করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি আরও সুসংগঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ