ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ শতাংশ কর প্রত্যাহারের দাবি এপিইউবি
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর বিদ্যমান ১০ শতাংশ আয়কর প্রত্যাহার না হওয়ায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। সংগঠনটি বলছে, নীতিনির্ধারণী পর্যায়ে আগেই আয়কর প্রত্যাহারের যৌক্তিকতা তুলে ধরা হলেও বাজেট ঘোষণায় তার প্রতিফলন পাওয়া যায়নি।
রোববার (২১ জুন) এক বিজ্ঞপ্তিতে এপিইউবি জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সম্প্রসারণ, গবেষণা কার্যক্রম, ল্যাব ও লাইব্রেরি উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সেবার জন্য উল্লেখযোগ্য ভ্যাট ও কর পরিশোধ করতে হয়। এর ওপর ১০ শতাংশ আয়কর বহাল থাকলে প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে, যা উচ্চশিক্ষার খরচ আরও বাড়িয়ে দেবে।
সমিতির মতে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী এসব প্রতিষ্ঠান অলাভজনক হিসেবে পরিচালিত হওয়ায় তাদের ওপর আয়কর আরোপ নীতিগতভাবে প্রশ্নের জন্ম দেয় এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের নির্বাচনী অঙ্গীকারেও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়কে করমুক্ত রাখার প্রতিশ্রুতি ছিল। যদিও বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দের প্রস্তাব থাকলেও উচ্চশিক্ষা ও গবেষণা খাতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি এবং আয়করও প্রত্যাহার করা হয়নি।
এপিইউবি শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, অর্থ মন্ত্রণালয় ও এনবিআরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছে। তাদের মতে, শিক্ষা খাতে বিনিয়োগ ব্যয় নয়, বরং দক্ষ মানবসম্পদ গঠন ও জাতীয় সক্ষমতা বৃদ্ধির জন্য একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ