ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে চার পরিবর্তন স্কালোনির
স্পোর্টস ডেস্ক: আলজেরিয়ার বিপক্ষে দাপুটে ৩-০ ব্যবধানে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও পরবর্তী ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। প্রধান কোচ লিওনেল স্কালোনি আগের ম্যাচের দল ধরে রাখার পথে না গিয়ে নতুন কৌশল নিয়ে নামানোর পরিকল্পনা করছেন বলে জানা গেছে।
আর্জেন্টাইন সাংবাদিক গাস্তোন এদুলের তথ্য অনুযায়ী, এই ম্যাচে অন্তত চারটি পরিবর্তন দেখা যেতে পারে। আলজেরিয়ার বিপক্ষে খেলা কিছু খেলোয়াড়ের জায়গায় নতুন মুখ বা পরিবর্তিত কম্বিনেশন দেখা যেতে পারে।
ডান প্রান্তের রক্ষণভাগে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চোটের কারণে গনসালো মন্টিয়েল অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন। ফলে তার জায়গায় নাহুয়েল মোলিনা শুরুর একাদশে ফিরতে পারেন। আলজেরিয়ার বিপক্ষে মন্টিয়েলই শুরু করেছিলেন।
রক্ষণভাগে নিকোলাস তাগলিয়াফিকোর শারীরিক অবস্থাও পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তিনি পুরোপুরি ফিট না হলে আগের ম্যাচে খেলা ফাকুন্দো মেদিনাই আবার সুযোগ পেতে পারেন।
মিডফিল্ড ও আক্রমণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্টিনেজের জায়গায় নিকোলাস গনসালেস ও হুলিয়ান আলভারেজকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, মন্টিয়েলের ইনজুরি বড় কিছু নয় বলে জানানো হয়েছে। ডান পায়ের কোয়াড্রিসেপসে হালকা টান থাকায় তাকে এই ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর কথা মাথায় রেখে তাকে ঝুঁকি এড়াতে বিশ্রামে রাখা হতে পারে।
অস্ট্রিয়ার বিপক্ষে এই সম্ভাব্য পরিবর্তন নিয়ে ইতোমধ্যেই আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। স্কালোনির এই রোটেশন কৌশল কতটা কার্যকর হয়, তা এখন সময়ই বলে দেবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ