ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
বেনজীরকে দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেফতার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে।
শনিবার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিভিন্ন ঘটনায় সাহসিকতা ও জনহিতকর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্যকে পুরস্কার, সনদ ও আর্থিক সম্মাননা প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে ইউএই ফেডারেল পুলিশ গ্রেফতারের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ৩০ দিন সময় দিলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র তিন দিনের মধ্যে ১৪৪ পৃষ্ঠার প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও অনুবাদ সম্পন্ন করে কূটনৈতিক মাধ্যমে পাঠিয়েছে।
তিনি আরও জানান, গত ১২ জুন আবুধাবির ফেডারেল এনসিবি বাংলাদেশের এনসিবিকে জানায় যে রেড নোটিশের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি পাঠাতে অনুরোধ করা হয়। সরকারের পক্ষ থেকে তা দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে।
এ সময় তিনি পুরস্কৃত ট্রাফিক কনস্টেবল মো. কামরুজ্জামানসহ চারটি আলোচিত ঘটনার বিস্তারিত তুলে ধরেন, যেগুলোর ভিত্তিতে মোট ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ‘পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড’ নীতি বাস্তবায়ন করছে। দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার ভিত্তিতে যেমন পুরস্কার দেওয়া হচ্ছে, তেমনি অনিয়ম, অবহেলা বা দুর্নীতির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
গাজীপুরের সাবেক কমিশনার ড. নাজমুল করিম খানের সাময়িক বরখাস্ত এবং চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় দ্রুত তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
মংলায় কোস্টগার্ড ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কোস্টগার্ড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী কাজ করছে।
আগামী ২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিয়ে গোয়েন্দা তথ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, সম্ভাব্য নাশকতা রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পুরস্কৃত চারটি ঘটনার মধ্যে ছিল ট্রাফিক পুলিশের জনভোগান্তি নিরসনে উদ্যোগ, আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেফতার, আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন এবং চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতার অভিযান।
এ সময় তিনি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও সাহসিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড