ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
মেসির ভবিষ্যৎ নিয়ে স্কালোনির আবেগঘন মন্তব্য
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ঝলমলে পারফরম্যান্সে নজর কাড়লেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন আর্জেন্টিনার অধিনায়ক, আর সেই পারফরম্যান্সেই ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতে। তবে ম্যাচ শেষে তিনি জানান, মাঠের বাইরের কিছু ব্যক্তিগত জটিলতার কারণে গত কয়েক দিন তার জন্য সহজ ছিল না।
ম্যাচের পর আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য করেন। বর্তমানে মেসির বয়স ৩৮ বছর, আর পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হলে তার বয়স হবে ৪২। এ কারণে জাতীয় দলের ভবিষ্যৎে তার উপস্থিতি নিয়ে আলোচনা স্বাভাবিকভাবেই সামনে আসছে। সেই প্রসঙ্গেই স্কালোনি বলেন, ‘যেদিন সে (মেসি) ফুটবল ছেড়ে দেবে, আমরা সবাই তাকে খুব মিস করব।’
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে মেসি বলেন, তারা জানতেন ম্যাচটি কঠিন হবে। প্রতিপক্ষ দলে দ্রুতগতির ও আক্রমণাত্মক খেলোয়াড় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, বলের দখল বেশি দিলে তারা বিপজ্জনক হয়ে উঠতে পারত। তবে বল ছাড়া নিজেদের অবস্থান ধরে রাখার পাশাপাশি শুরুতেই গোল পাওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে আর্জেন্টিনা।
তবু পুরো ম্যাচে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি বলেও স্বীকার করেন মেসি। তিনি বলেন, প্রথমার্ধ কিছুটা কঠিন ছিল, তবে দ্বিতীয়ার্ধে দল অনেক ভালো খেলেছে। বিশ্বকাপের প্রথম ম্যাচ সব সময়ই কঠিন গত বিশ্বকাপ থেকেই তারা তা শিখেছে বলেও মন্তব্য করেন তিনি।
মেসি আরও বলেন, এ বিশ্বকাপে কোনো দলই সহজে প্রতিপক্ষকে ছাড় দেবে না। তার মতে, প্রতিটি দলই সুসংগঠিত, ভালোভাবে প্রস্তুত এবং নিজেদের খেলার ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে মাঠে নামছে। ফলে এবারের আসরটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া