ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
জেলা পর্যায়ে কোচ নিয়োগ দেবে বিসিবি, বিস্তারিত জানুন
ডুয়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেট কাঠামো আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে ক্রিকেট উন্নয়ন ও প্রতিভা খুঁজে বের করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলার জন্য কোচ নিয়োগে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
বিসিবি জানিয়েছে, টাঙ্গাইল, রাজবাড়ী, কক্সবাজার, খাগড়াছড়ি ও সুনামগঞ্জ বাদে দেশের বাকি ৫৯টি জেলা এবং ঢাকা মেট্রোর দুটি ইউনিটে কোচ নিয়োগ দেওয়া হবে। নিয়োগ হবে চুক্তিভিত্তিক, যার মেয়াদ থাকবে দুই বছর। পারস্পরিক সম্মতিতে চুক্তি নবায়নের সুযোগও থাকবে।
আবেদনকারীদের জন্য নির্ধারিত যোগ্যতার মধ্যে রয়েছে লেভেল-১ কোচিং সনদ অথবা প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা। পাশাপাশি যেই জেলার জন্য আবেদন করা হবে, আবেদনকারীকে সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
নিয়োগপ্রাপ্ত কোচদের দায়িত্বের মধ্যে থাকবে জেলার সব ক্রিকেট কার্যক্রম তদারকি, সম্ভাবনাময় ক্রিকেটার চিহ্নিত করে দলে অন্তর্ভুক্ত করা, খেলোয়াড় উন্নয়ন ও প্রশিক্ষণ পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন, কারিগরি ও কৌশলগত দক্ষতা বৃদ্ধি, দল নির্বাচন ও ম্যাচ কৌশল নির্ধারণ এবং খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ করা। একই সঙ্গে খেলোয়াড়দের শৃঙ্খলা ও ক্রিকেটের মৌলিক মূল্যবোধ গড়ে তুলতেও ভূমিকা রাখতে হবে।
বিসিবি আরও জানিয়েছে, আবেদনকারীদের ক্রিকেটের কারিগরি ও কৌশলগত বিষয়ে দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা, যোগাযোগ দক্ষতা, স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা এবং কম্পিউটার ব্যবহারের মৌলিক জ্ঞান থাকতে হবে। আগ্রহীরা বিসিবির প্রধান নির্বাহী বরাবর আবেদনপত্র বা ইমেইলের মাধ্যমে জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৮ জুন পর্যন্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি