ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডিজিটাল নিরাপত্তা সীমান্ত নিরাপত্তার চেয়েও গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বর্তমান বিশ্বে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে বিশ্ব দ্রুত মেধা ও জ্ঞানভিত্তিক সমাজে রূপান্তরিত হচ্ছে। এ পরিস্থিতিতে দেশের ডিজিটাল নিরাপত্তা জোরদারে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
শনিবার (৬ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এ ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) আয়োজিত ‘বাংলাদেশে ভুয়া সংবাদ প্রতিরোধ: নীতিমালা, প্রযুক্তি ও জবাবদিহিতা’ শীর্ষক রাউন্ড টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে দীর্ঘদিন ধরে ভুয়া সংবাদ ও বিভ্রান্তিকর তথ্যের সমস্যা নিয়ে আলোচনা চলছে। এখন শুধু সমস্যার চিহ্নিতকরণ নয়, বরং কার্যকর সমাধান বাস্তবায়নের সময় এসেছে।
তিনি আরও বলেন, অংশীজনদের উচিত সমস্যার পাশাপাশি বাস্তবসম্মত সমাধানের প্রস্তাব দেওয়া। জাতীয় সমস্যার সমাধানে কার্যকর পরামর্শ পেলে সরকার তা দ্রুত বাস্তবায়নে কাজ করবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনআইসিটিএফের ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ মীর্জা। স্মার্ট ল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াদ হাসনাইনের সঞ্চালনায় আয়োজিত এ বৈঠকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান প্রতিবেদক আব্বাস উদ্দিন নয়ন বলেন, দেশের কিছু গণমাধ্যমে ফ্যাক্টচেকিং টিম থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠানে এ ব্যবস্থা নেই। ভুয়া তথ্য প্রতিরোধে প্রতিটি গণমাধ্যমে বাধ্যতামূলকভাবে পৃথক ফ্যাক্টচেকিং ইউনিট গঠন করা প্রয়োজন বলে তিনি মত দেন।
একাত্তর টিভির ‘ফেইক নিউজ স্ক্যানার’ অনুষ্ঠানের সম্পাদক ও উপস্থাপক রাকিব হাসান বলেন, গুজব ও বিভ্রান্তিকর তথ্য এখন সামাজিক সমস্যা ছাড়িয়ে বাণিজ্যিক রূপ নিয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করে গুজব ছড়িয়ে সামাজিক মাধ্যমে ফলোয়ার বাড়ানো হচ্ছে, যা পরে আর্থিক লাভের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।
এনআইসিটিএফের সভাপতি রাফেল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ রাউন্ড টেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন, অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিজনেস স্কুলের অধ্যাপক ড. শাহ জে মিয়া, এনআইসিটিএফ উপদেষ্টা ড. মারুফ মল্লিকসহ বিভিন্ন গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল