ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর এসেছে। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সব ম্যাচ বাংলাদেশে টেলিভিশন ও ডিজিটাল উভয় প্ল্যাটফর্মেই সরাসরি সম্প্রচার করা হবে। ফলে দর্শকরা ঘরে বসেই টিভি কিংবা অনলাইনের মাধ্যমে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরের প্রতিটি ম্যাচ উপভোগ করতে পারবেন।
সম্প্রচার-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি, বেসরকারি ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস এবং সময় টিভি। এর ফলে দেশের শহরাঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের দর্শকরাও সহজেই খেলা দেখার সুযোগ পাবেন।
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে প্রতি আসরেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো জনপ্রিয় দলগুলোর ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে।
উল্লেখ্য, আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এক মাসের বেশি সময়ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল, যার ফলে ম্যাচের সংখ্যাও আগের চেয়ে বৃদ্ধি পাবে। নতুন এই ফরম্যাট বিশ্বকাপকে আরও বিস্তৃত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে আশা করা হচ্ছে।
এদিকে বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলের বেশ কিছু পরিচিত নিয়মেও পরিবর্তন আসছে। সব মিলিয়ে আসরটি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে কোথায় এবং কীভাবে ম্যাচ দেখা যাবে, তা নিয়ে যে কৌতূহল ছিল, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারের ঘোষণায় সেই অপেক্ষার অবসান ঘটেছে অনেকটাই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি