ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃ'ত্যু, তদন্ত প্রতিবেদন জমা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের এই কমিটি প্রতিবেদনটি দাখিল করে। আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আদ-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কাছে জমা দিয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক কমিটিও আগামীকাল তাদের রিপোর্ট জমা দেবে বলে জানা গেছে।
এ বিষয়ে আগামীকাল দুপুর ৪টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলেও নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালে তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। ঘটনার পর এক নবজাতকের স্বজন রমনা থানায় মামলা করেন। এরপর পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শনে বিভিন্ন অনিয়ম পাওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।
মন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও নির্ধারিত সময়ে তারা তা জমা দিতে পারেনি। পরে অতিরিক্ত সময় চেয়ে ৩ জুন পর্যন্ত সময় নেয় কমিটি। এই কমিটিতে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের উপপরিচালক এবং একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত