ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছয় নবজাতক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা আজ
নিজস্ব প্রতিবেদক: আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ বুধবার (৩ জুন) জমা দেওয়ার কথা রয়েছে। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করেই পরবর্তী আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনাটি তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে দুটি কমিটি গঠন করেছে। উভয় কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে দায় নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (১ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি অ্যাটর্নি জেনারেলও উপস্থিত ছিলেন। সেখানে তদন্তের অগ্রগতি ও সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, তদন্ত কার্যক্রমের সর্বশেষ অবস্থা সম্পর্কে অ্যাটর্নি জেনারেলকে অবহিত করা হয়েছে। তার আইনগত পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি জানান, তদন্তকে আরও নির্ভুল ও বাস্তবভিত্তিক করতে ভুক্তভোগী মায়েদের বক্তব্যও নেওয়া হবে। ঈদের ছুটির কারণে কিছুটা বিলম্ব হলেও তদন্ত কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, তদন্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাফিলতি কিংবা দায় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ যাতে আইনের ফাঁকফোকর ব্যবহার করে দায় এড়াতে না পারে, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, তদন্ত প্রক্রিয়াকে শক্তিশালী করতে কমিটিতে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উভয় কমিটির প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থাকবে বলেও জানান তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব