ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
‘প্রয়োজনে জমি বেচে দেব, মানুষকে কষ্ট পেতে দেব না’
নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের স্বার্থে আপসহীন অবস্থানের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আশরাফ উদ্দিন নিজান। ঘাটের অতিরিক্ত টোল আদায় ও ইজারাকে কেন্দ্র করে জনভোগান্তির বিরুদ্ধে দেওয়া তার এক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
রোববার (৩১ মে) সন্ধ্যায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মতিরহাট উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, মানুষের কষ্ট বাড়িয়ে কোনো ব্যবস্থা চলতে পারে না। রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের সেবা করা। তিনি বলেন, প্রয়োজন হলে নিজের সামর্থ্যের মধ্যে থেকে কিংবা অন্য উপায়ে অর্থের ব্যবস্থা করবেন, তবুও সাধারণ মানুষের ওপর বাড়তি বোঝা চাপিয়ে রাখা যাবে না।
ঘাট ইজারার বিষয়টি তুলে ধরে তিনি ইজারাদারদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঘাটের ইজারা ফ্রি করে দিতে হবে।
তিনি আরও বলেন, মানুষের পকেট থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার রাজনীতি তিনি করেন না। ইজারাদারদের পাওনা টাকার বিকল্প সমাধান বের করার দায়িত্ব তিনি নিজেই নেবেন। প্রয়োজনে নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করেও সে অর্থ পরিশোধ করবেন বলে মন্তব্য করেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি ক্ষমতা ও পদমর্যাদার চেয়ে জনকল্যাণকে বেশি গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, বারবার সংসদ সদস্য হওয়ার চেয়ে এলাকার মানুষের উপকারে কিছু স্থায়ী কাজ করতে পারাটাই বেশি গুরুত্বপূর্ণ। রামগতি ও কমলনগরের কয়েকটি মৌলিক সমস্যা সমাধান করা গেলে পুরো এলাকার উন্নয়নে বড় পরিবর্তন আসবে বলেও তিনি মত দেন।
বর্তমান সময়ে বিভিন্ন নদীঘাট, হাটবাজার ও গণপরিবহনে ইজারার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রায়ই শোনা যায়। এমন প্রেক্ষাপটে একজন ক্ষমতাসীন দলের হুইপের পক্ষ থেকে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর এই ঘোষণা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয়দের মতে, আশরাফ উদ্দিন নিজানের বক্তব্যে সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার এই অবস্থান শুধু রামগতি-কমলনগরেই নয়, দেশের অন্যান্য এলাকার জনপ্রতিনিধিদের জন্যও একটি ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে বলে মনে করছেন তারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)