ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আইএলও সম্মেলনের সহ-সভাপতি পদে বাংলাদেশের নাহিদা সোবহান
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ১১৪তম অধিবেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান। এ নির্বাচনকে বৈশ্বিক শ্রম কূটনীতিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার (২ জুন) জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক শ্রমনীতি ও শ্রম অধিকারবিষয়ক অন্যতম গুরুত্বপূর্ণ এই সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উরুগুয়ের শ্রম ও সামাজিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী জুয়ান কাস্টিলো। সহ-সভাপতি হিসেবে বাংলাদেশের নাহিদা সোবহানের পাশাপাশি দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার জেরার্দো মার্তিনেজ এবং যুক্তরাষ্ট্রের ক্রিস্টেন কফম্যান।
আইএলওর ১৮৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে নাহিদা সোবহানের নির্বাচিত হওয়াকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি আস্থা ও সমর্থনের প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে শ্রম অধিকার, শোভন কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার গণতন্ত্রায়নের বিষয়ে বাংলাদেশের অবস্থানের স্বীকৃতি হিসেবেও বিষয়টি বিবেচিত হচ্ছে।
এ নির্বাচনের মাধ্যমে পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় ও গঠনমূলক ভূমিকা আরও সুস্পষ্টভাবে স্বীকৃতি পেয়েছে।
সম্মেলনের সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ শ্রমিক অধিকার, কর্মসংস্থান এবং শ্রমখাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে সদস্য রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে নীতিগত ঐকমত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
আইএলওর সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণী কার্যক্রমের সর্বোচ্চ প্ল্যাটফর্ম হিসেবে আন্তর্জাতিক শ্রম সম্মেলনকে বিবেচনা করা হয়। ‘বিশ্বের শ্রম সংসদ’ নামে পরিচিত এ সম্মেলনে প্রতি বছর বিভিন্ন দেশের সরকার, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন। চলতি বছরের সম্মেলনে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত