ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হঠাৎ জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর পরিদর্শনে এমপি, অনুপস্থিত কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী আকস্মিকভাবে জেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন। সোমবার সকালে তিনি একাধিক অফিস ঘুরে দেখেন এবং অনিয়ম ও অনুপস্থিতির বিষয়টি লক্ষ্য করেন।
পরিদর্শনের সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শীর্ষ তিন প্রকৌশলীকে অনুপস্থিত পাওয়া যায়। এ ঘটনায় তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন বলে জানা গেছে।
অন্যদিকে জেলা সাবরেজিস্ট্রার কার্যালয় পরিদর্শনে সব কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত পাওয়া যায়। এ সময় তাদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন রেকর্ড রুম নির্মাণের ঘোষণা দেন এমপি।
এমপি মো. মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী আনোয়ার হোসেন জানান, ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে এমপি কুমিল্লা জেলা সাবরেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন করেন এবং দলিল লেখকদের কাজের মান উন্নয়ন ও স্পষ্ট বানানে লেখার বিষয়ে নির্দেশনা দেন।
পরে বেলা ১১টার দিকে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পরিদর্শন করেন। সেখানে চট্টগ্রাম বিভাগীয় সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কুমিল্লা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী ও প্রাক্কলনিকসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পাওয়া যায়। হাজিরা খাতা দেখতে চাইলে তড়িঘড়ি করে স্বাক্ষর করতে দেখা যায় কর্মচারীদের। একজন কর্মচারীকে একসঙ্গে একাধিক দিনের স্বাক্ষর করতে দেখা যায় বলেও জানা গেছে। এ বিষয়টি এমপি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
সরেজমিনে দেখা যায়, বেলা ১১টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। অফিসের পরিবেশ ছিল অপরিচ্ছন্ন এবং একটি কক্ষে গবাদি পশু রাখার অভিযোগও পাওয়া যায়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার বিভাগীয় প্রকৌশলী মো. শফিউল হক জানান, প্রাক্কলনিক তারেক মোল্লা ছুটিতে রয়েছেন। তিনি নিজেও ব্রাহ্মণবাড়িয়া থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কুমিল্লা অফিস পরিচালনা করছেন বলে জানান। তিনি আরও বলেন, জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় দুঃখ প্রকাশ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল