ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
‘বনলতা এক্সপ্রেস’ বন্ধে প্রতিবাদ জানালেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধের ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ‘ব্রাহ্মণবাড়িয়া সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, দেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ২০২১ সালে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর সংগীতাঙ্গনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপরও জেলায় কোনো সিনেমা হল বা শক্তিশালী সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে উঠতে দেওয়া হচ্ছে না, যা একটি পরিকল্পিত পরিস্থিতির অংশ কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি আরও বলেন, ‘বনলতা এক্সপ্রেস’ একটি পারিবারিক ও সামাজিক চলচ্চিত্র হওয়া সত্ত্বেও কেন এর প্রদর্শনী বন্ধ করা হলো, তা বোধগম্য নয়। যে রাষ্ট্র ধর্ষণ, হত্যা ও দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ, সেই রাষ্ট্র সিনেমা বন্ধে কেন ভূমিকা রাখছে এমন প্রশ্নও তোলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, মুক্তিযুদ্ধ যেমন সবার অংশগ্রহণে হয়েছিল, তেমনি ২৪-এর গণঅভ্যুত্থানেও সব শ্রেণি-পেশার মানুষ যুক্ত ছিল। কেউ যদি গণআন্দোলনকে কুক্ষিগত করতে চায়, তার পরিণতি অতীতের মতোই ভালো হবে না বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মাজার ভাঙা, লাশ পুড়ানোর মতো ঘটনা এবং ডানপন্থি উগ্রবাদের উত্থান উদ্বেগজনক।
তিনি আরও বলেন, বাংলাদেশ এমন রাষ্ট্র হওয়া উচিত নয় যা মানুষকে পেছনে নিয়ে যায়। সাংস্কৃতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চালানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন উদীচী ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, রিফতি আল জাবেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম মুনতাসিরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। তারা সিনেমা প্রদর্শনী বন্ধের ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মহাসড়কে প্রতিবাদ মিছিল করেন এবং জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের অবাধ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি