ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
‘দেশ ও জনগণের জন্য নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী’
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ব্যস্ত কর্মসূচির মধ্যেও প্রধানমন্ত্রী নিয়মিতভাবে রাষ্ট্রীয় কার্যক্রম তদারকি করছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরাসরি নজর রাখছেন।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী খুব অল্প সময় বিশ্রাম নিয়ে আবার ভোরে দিনের কাজ শুরু করেন। সকাল ৭টা বা সাড়ে ৭টার মধ্যে জেগে উঠে তিনি সকাল ৯টার মধ্যেই অফিসে উপস্থিত হন। দেশের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি সর্বোচ্চ শ্রম দিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সরকারি ছুটির সময় অনেকেই অবকাশ কাটালেও প্রধানমন্ত্রী একটি মুহূর্তও কর্মবিরতি নেননি। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি সার্বক্ষণিক কাজ করেছেন। বিশেষ করে ঈদের পর রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম তিনি নিজেই নিবিড়ভাবে তদারকি করেছেন।
আতিকুর রহমান রুমনের ভাষ্য অনুযায়ী, সিটি প্রশাসক আব্দুস সালামকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলি পরিদর্শন করেন। কোথাও পরিচ্ছন্নতার ঘাটতি আছে কি না, কোনো দায়িত্বপ্রাপ্ত সংস্থার গাফিলতি রয়েছে কি না সেসব বিষয় তিনি সরাসরি খোঁজ নেন। এমনকি বাসায় ফেরার পরও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে দায়িত্ব পালনে আরও সচেতন হওয়ার নির্দেশনা দেন। দেশের পরিচ্ছন্নতা ও নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, স্পিচ রাইটার এসএম মাহফুজুর রহমান এবং প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর