ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাশিয়ার হামলায় একদিনে ১ হাজার ৩২০ ইউক্রেনীয় সেনা নি’হত
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযানকে কেন্দ্র করে গত ২৪ ঘণ্টায় প্রায় ১ হাজার ৩২০ জন ইউক্রেনীয় সেনাসদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শনিবার (৩০ মে) রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-এর বরাতে এ তথ্য প্রকাশিত হয়।
রুশ মন্ত্রণালয়ের তথ্যমতে, বিভিন্ন ব্যাটলগ্রুপের অভিযানে হতাহতের সংখ্যা হয়েছে-‘নর্থ’ এলাকায় প্রায় ২০০ জন, ‘ওয়েস্ট’-এ ১৮০ জনের বেশি, ‘সাউথ’-এ ৮৫ জনের বেশি, ‘সেন্টার’-এ ৩৪০ জনের বেশি, ‘ইস্ট’-এ ৪৫৫ জনের বেশি এবং ‘দনেপ্রো’ এলাকায় প্রায় ৬০ জন।
এছাড়া গত এক সপ্তাহে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ২ হাজার ৩০০টিরও বেশি ড্রোন হামলা, প্রায় ১ হাজার ৫৬০টি গাইডেড বোমা হামলা এবং ১০৮টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রুশ পক্ষ। একই সঙ্গে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১০টি গাইডেড এয়ারিয়াল বোমা, যুক্তরাষ্ট্রে নির্মিত একটি হাইমার্স রকেট এবং ৩৫২টি ড্রোন ভূপাতিত করেছে বলেও জানানো হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত ৬৭১টি যুদ্ধবিমান, ২৮৪টি হেলিকপ্টার, ২৯ হাজার ৫৫০টি ট্যাংক ও সাঁজোয়া যান, ১ হাজার ৭২৭টি মাল্টিপল রকেট সিস্টেম, ৩৫ হাজারের বেশি আর্টিলারি ইউনিট এবং ৬২ হাজারের বেশি সামরিক যান ধ্বংস করা হয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইউক্রেনিফর্ম জানিয়েছে, রাশিয়ার পক্ষ থেকে ব্যাপক ড্রোন, বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।
অন্যদিকে, ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে, রাশিয়ার এসব দাবি ও ক্ষয়ক্ষতির পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলমান রয়েছে। এ যুদ্ধের ফলে ইউক্রেনের একাধিক অঞ্চল রুশ নিয়ন্ত্রণে চলে গেছে বলে দাবি করা হয়। এছাড়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া, যা পরবর্তীতে গণভোটের মাধ্যমে নিজেদের ভূখণ্ডে যুক্ত করে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানি ঘটেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত