×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

আয়াতুল্লাহ খামেনির জানাজার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইরান 

২০২৬ মে ৩০ ১৮:৩৫:৫১

আয়াতুল্লাহ খামেনির জানাজার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইরান 

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন পিছিয়ে যাওয়ার পর প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এ উপলক্ষে একটি বিশেষ সমন্বয় সদর দপ্তর গঠন করা হয়েছে এবং রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে জানাজার দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তেহরানের ইসলামিক প্রোপাগান্ডা কো-অর্ডিনেশন কাউন্সিলের প্রধান মোহসেন মাহমুদি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, জানাজা আয়োজনের লক্ষ্যে বিশেষ একটি কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে কাজ করছে।

প্রতিবেদনে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে তিন দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। তার মৃত্যুর পর দেশজুড়ে গভীর শোকের আবহ সৃষ্টি হয়।

খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। তবে হামলায় আহত হওয়ার পর থেকে তিনি খুব কমই জনসমক্ষে উপস্থিত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

গত এপ্রিল মাসে সাবেক সর্বোচ্চ নেতার মৃত্যুর ৪০ দিন পূর্তি উপলক্ষে হাজারো মানুষ স্মরণসভায় অংশ নিলেও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত