ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা ভবিষ্যতে শতভাগে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘স্টার নিউজ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ধীরে ধীরে সরকারি বিভিন্ন সুবিধার আওতায় আসছেন। বর্তমানে সরকার তাদের শতভাগ বেতন বহন করছে। উৎসব ভাতা এখন ৫০ শতাংশ হলেও তা পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। চলতি বছর আরও ১০ শতাংশ বৃদ্ধি করা হবে বলে জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে এ ভাতা শতভাগে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। এছাড়া চিকিৎসা ভাতা, বাড়িভাড়া ও অন্যান্য সুযোগ-সুবিধাও আংশিকভাবে দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
এহছানুল হক মিলন আরও বলেন, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আগে এমপিওভুক্ত স্কুল-কলেজে পরিচালনা কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হলেও সেই পদ্ধতি বাতিল করা হয়েছে। এখন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ নিবন্ধিত প্রার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
তিনি বলেন, নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ অর্জন করলেই চাকরি নিশ্চিত হয় না। বরং এর মাধ্যমে একজন ব্যক্তি শিক্ষকতা পেশায় প্রবেশের যোগ্যতা অর্জন করেন। এরপর চাকরি পাওয়া নির্ভর করে নিয়োগ প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ব্যক্তির সিদ্ধান্তের ওপর।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল