ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এবার ঈদে দ্রব্যমূল্য বাড়েনি বরং কিছুটা কমেছে : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কোরবানির ঈদকে ঘিরে এবার বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার দাবি, কিছু কিছু পণ্যের দাম বরং আগের তুলনায় কমেছে। সরকারের লক্ষ্য হলো সাধারণ মানুষের নাগালের মধ্যেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ধরে রাখা।
বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির সুফল জনগণের ঘরে পৌঁছাতে হবে। শুধু প্রবৃদ্ধির হিসাব বাড়ালেই হবে না, মানুষের জীবনযাত্রায় স্বস্তি নিশ্চিত করাও সরকারের বড় দায়িত্ব।
দ্রব্যমূল্য প্রসঙ্গে আমির খসরু বলেন, বাজার যদি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়, তাহলে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সে কারণেই সরকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে।
অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারকে একদিকে বৈশ্বিক অস্থিরতা, অন্যদিকে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া দুর্বল অর্থনৈতিক কাঠামোর চাপ সামাল দিতে হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলছে।
তিনি জানান, একটি ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে সময় প্রয়োজন। সরকার ধাপে ধাপে অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে এনে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগোতে চায়।
দেশবাসীর উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে তারা মানুষের কাছেই জবাবদিহি। তাই জনগণের কল্যাণ নিশ্চিত করেই একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান