ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা, নি-হ-ত ৫
নিজস্ব প্রতিবেদক: ঈদের ভ্রমণমুখর দিনে গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচজনের। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর পৌনে ১২টার দিকে গোপালগঞ্জ সদরের বেদগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ। তিনি জানান, দোলা পরিবহনের বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাত হয়ে পড়ে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহত অন্তত ৮ থেকে ১০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে মোটরসাইকেলের দুই আরোহী রয়েছেন। এছাড়া বাকি তিনজন বাসের যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের দ্রুত হাসপাতালে পাঠান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান