ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার আনন্দঘন মুহূর্তে বাংলাদেশকে শুভেচ্ছার বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
বৃহস্পতিবার (২৮ মে) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে মোদির এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করে।
বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ভারত সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে।
তিনি উল্লেখ করেন, ঈদুল আজহা ভারতের বহুত্ববাদী সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশটির কোটি কোটি মুসলিম ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই উৎসব উদযাপন করছেন।
মোদি বলেন, ঈদুল আজহা আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মূল্যবোধ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক যৌথ ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে আরও গভীর হয়েছে।
তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও জনকল্যাণমূলক সম্পর্ক আরও বিস্তৃত করতে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেন, দুই দেশের অভিন্ন উন্নয়ন ভাবনা ও সহযোগিতা ভবিষ্যতে জনগণের কল্যাণ এবং সমৃদ্ধি নিশ্চিত করতে সহায়ক হবে।
শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের ধারাবাহিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট