ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নানা ষড়যন্ত্র চলছে: স্পিকার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বিশ্বজুড়ে মুসলিম দেশগুলো নানা পরাশক্তির চাপ ও নির্যাতনের শিকার হচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নানা ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পবিত্র ঈদুল আজহার মূল শিক্ষা হিসেবে ত্যাগ ও সহমর্মিতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী এখনও অর্থনৈতিক কষ্টের মধ্যে রয়েছে।
তিনি আরও বলেন, সমাজের সচ্ছল ও অসচ্ছল মানুষ যেন একসঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে সেজন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভোলার লালমোহন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে নিজ জন্মভূমির মানুষের মাঝে ফিরে আসতে পেরে তিনি আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে গণতান্ত্রিক সরকার জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।
তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে বহু স্বপ্ন নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে সেই স্বপ্নের সবকিছু এখনো বাস্তবায়িত হয়নি। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর দেশে আবারও গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। তিনি আরও বলেন, এখন মানুষের মধ্যে ভয়ভীতি নেই এবং সবাই বাকস্বাধীনতা ভোগ করছে। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে নিপীড়নের শিকার হতে হচ্ছে না, যা গণতন্ত্রের ইতিবাচক দিক।
অনুষ্ঠানে লালমোহন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে, Live দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- এমপিওভুক্ত শিক্ষকদের জুনের বেতন কবে? জানাল মাউশি