ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৫৫ কিলোমিটার যানজট
নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রার চাপ, টানা বৃষ্টি আর সড়কে বিকল গাড়ির কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভোগান্তির শেষ নেই। রাতভর ধীরগতিতে চলেছে যানবাহন, কোথাও কোথাও পুরোপুরি থেমেও গেছে। দীর্ঘ যানজটে আটকে পড়ে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো হাজারো মানুষ।
মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা এলাকা থেকে টাঙ্গাইল সদর উপজেলার পাকুল্ল্যা পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘ সময় আটকে থাকে বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অতিরিক্ত গাড়ির চাপের পাশাপাশি বৈরী আবহাওয়া এবং যমুনা সেতু ও সংযোগ সড়কে কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে মহাসড়কে যান চলাচলের গতি অনেক কমে যায়।
দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা। অনেককে ঘণ্টার পর ঘণ্টা গাড়ির ভেতরে অপেক্ষা করতে দেখা গেছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতের বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের কারণে সাময়িকভাবে যানজট তৈরি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং বেলা বাড়লে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, মহাসড়কের টাঙ্গাইল অংশে যানবাহনের চাপ অনেক বেশি। এছাড়া বৃষ্টির কারণে গাড়িগুলো ধীরগতিতে চলাচল করছে। আইনশৃঙ্খলা বাহিনী যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে বলেও জানান তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ঢাবিতে শিক্ষার্থীদের জন্য এআই কর্মশালা আয়োজন
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন