ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
লাল গালিচায় বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম্প’
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যাপক আলোচনায় আসা ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে বিশেষ আয়োজনে বিদায় জানিয়েছে নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্ম। বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই মহিষটিকে ক্রেতার কাছে হস্তান্তরের সময় লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করা হয়।
সোমবার (২৫ মে) বিকালে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মে ক্রেতা মহিষটি নিতে এলে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানানো হয়।
এর আগে দুপুরে খামারিরা ‘ডোনাল্ড ট্রাম্প’কে গোসল করিয়ে বিদায়ের প্রস্তুতি সম্পন্ন করেন। পরে মহিষটিকে রাজকীয় পোশাকে সাজিয়ে বিভিন্ন রঙের কালার স্মোকের মধ্য দিয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়।
এ সময় ফার্মের মালিকপক্ষ ও উপস্থিত লোকজন আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে মহিষটিকে নিজেদের এলাকায় নিয়ে যেতে পেরে আনন্দ প্রকাশ করেন ক্রেতা ও তার সঙ্গে আসা স্বজন ও বন্ধুরা।
এলভিনো জাতের এই মহিষটির চুল ও চোখ অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump–এর মতো হওয়ায় ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
৭০০ কেজি ওজনের মহিষটি রাজধানীর জিঞ্জিরা এলাকার বাসিন্দা সামির ৫৫০ টাকা কেজি দরে কিনেছেন। মহিষটি ভাইরাল হওয়ার পর থেকে এটি দেখতে শিশু-কিশোর, যুবক এমনকি নারীরাও ফার্মে ভিড় করেন। অনেকে কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন।
রাবেয়া এগ্রো ফার্মের এক কর্মচারী জানান, ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় দিতে তাদের খুব খারাপ লাগছে। তাদের জানা মতে, বাংলাদেশে এর আগে কোনো কুরবানির পশু এভাবে ভাইরাল হয়নি। তাই মহিষটিকে তারা কখনো ভুলবেন না।
ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, কুরবানির ত্যাগের বিষয়টি মাথায় রেখেই শেষ পর্যন্ত মহিষটি বিক্রি করতে হয়েছে। তবে ‘ডোনাল্ড ট্রাম্প’কে তারা আজীবন স্মরণে রাখবেন।
ক্রেতা সামির জানান, তিনি মহিষটি অনেক আগেই কিনেছিলেন। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টি জানতে পারেন। এখন তার এলাকাতেও মানুষ আগ্রহ নিয়ে মহিষটি দেখার অপেক্ষায় রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত