ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
চিলিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। তবে প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় বিকেল ৩টা ৫২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল কালামা শহরের প্রায় ২৯ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০৯ কিলোমিটার।
অন্যদিকে চিলির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৫২ মিনিটে কম্পনটি রেকর্ড করা হয়। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল কালামা শহরের ১২ কিলোমিটার দক্ষিণে।
ভূমিকম্পের পর সুনামির শঙ্কা নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও চিলির নৌবাহিনীর জলবিদ্যা ও মহাসাগর বিজ্ঞান সেবা সংস্থা জানিয়েছে, এই কম্পনের বৈশিষ্ট্য সুনামি সৃষ্টির মতো নয়। ফলে উপকূলীয় এলাকায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
প্রশান্ত মহাসাগরীয় “রিং অব ফায়ার” অঞ্চলে অবস্থানের কারণে চিলি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এই অঞ্চলে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর